শিলিগুড়ি: দার্জিলিং জেলা পুলিশের ফাঁসিদেওয়া থানার বিধাননগর ইনভেস্টিগেশন সেন্টারের পুলিশ দুজনকে গ্রেফতার করে দুই কেজি ৩০০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করল। জানা গিয়েছে মুরালীগঞ্জ চেকপোস্ট এর কাছে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে এই সাফল্য পেল বিধাননগর ইনভেস্টিগেশন সেন্টারের পুলিশ। একটি আসাম নম্বরের গাড়ি থামিয়ে তল্লাশি চালাতেই উদ্ধার হয় এই মাদক ।এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। জানা গিয়েছে এই দুই কেজি ৩০০ গ্রাম মাদকের মূল্য কয়েক কোটি টাকা। ধৃতরা এই মাদক কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছিল এবং এই চক্রে আর কারা জড়িত রয়েছে তার তদন্ত শুরু করেছে ফাঁসিদেওয়া থানার বিধান নগর ইনভেস্টিগেশন সেন্টার এর পুলিশ।
ধৃত দুজনকে শনিবার শিলিগুড়ি আদালতে পেশ করা হবে।

