শিলিগুড়ি : মাদকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল মাটিগাড়া থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে শনিবার সাদা পোশাকে অভিযান চালায় মাটিগাড়া থানার পুলিশ। অভিযান চালিয়ে মাটিগাড়ার বিশ্বাস কলোনি এলাকা থেকে এক মহিলাকে আটক করা হয়। ধৃতের নাম পূজা স্বর্ণকার (২২)। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের মাটিগাড়ার বিশ্বাস কলোনির বাড়ির সামনে থেকে তাকে আটক করে তল্লাশি চালানো হয়। সেই সময় তার কাছ থেকে উদ্ধার হয় ১৮৬ গ্রাম ব্রাউন সুগার। এরপরই তাকে গ্রেফতার করে মাটিগাড়া থানায় নিয়ে যাওয়া হয়। শনিবার ধৃত পূজাকে শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হয়।

