শিলিগুড়ি : পূর্বাভাস ছিলই। হাওয়া অফিসে আগাম বার্তা ছিল বৃষ্টিপাতের। তা মিলেও গেলও সোমবার। এদিন সকাল থেকেই দার্জিলিং জেলাজুড়ে ভারি বৃষ্টিপাত হয়। দার্জিলিং পার্বত্য ও তরাই এলাকাতে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত হয়েছে। সকাল থেকে টানা বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে ওঠে শিলিগুড়ি জনজীবন।
এদিন শহরের ব্যস্ততম হিলকার্ট রোড সেবক রোডে অন্যান্য দিনের মতো যানবাহন রাস্তায় নামেনি। বিশেষ দরকার ছাড়া তেমন রাস্তায় বেড়োয়নি সাধারণ মানুষ। তবে দুপুরের পর বৃষ্টি কমলেও আকাশের মুখ ভাড় রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে রাতের দিকে ফের বৃষ্টির পাতের সম্ভনা রয়েছে। এবছর তাড়াতাড়ি বর্ষা ঢুকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে এদিনের বৃষ্টিপাত গরমের দাবদাহ থেকে কিছুটা হলে স্বস্তি দিয়েছে শহরবাসিকে তা বলাই যায়।

