শিলিগুড়ি : বাংলাদেশি’ তকমা নিয়ে চাকরীহারা বেসরকারি চা কারবারি সংস্থার এইচআর অভিষেক সেনগুপ্তের সঙ্গে তার বাড়ি গিয়ে দেখা করলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। সোমবার সকালে অভিষেকের লেকটাউনের ভাড়া বাড়ি পৌছান মেয়র। সঙ্গে ছিলেন স্থানীয় কাউন্সিলর শিক্তা দে বসু ও বোরো চেয়ারম্যান জয়ন্ত সাহা।
দীর্ঘনক্ষণ মেয়র অভিষেকের সঙ্গে কথা বলেন। তার সঙ্গে ওই বেসরকারি সংস্থা কর্তৃপক্ষ ঠিক করেছিল, তাকে কি সমস্যার সম্মুখীন হতে হয়েছিল তা সবটাই বিস্তারিত শোনেন মেয়র। গৌতম দেব বলেন, অভিষেকের থেকে সবটাই শুনেছি। এটি গুরুতর অভিযোগ। যতই ধনী ও প্রভাবশালী হক ওই ব্যাক্তি কোনোভাবেই বরদাস্ত করা হবে না। পুলিশ কমিশনারকে কড়া ব্যবস্থা নিতে বলা হয়েছে।
এদিকে অভিষেক সেনগুপ্ত মেয়রের এই পদক্ষেপে অনেকটাই আশ্বস্ত। তিনি জানান, মেয়রবাবুর হস্তক্ষেপে আমি এখন নিশ্চিন্ত। আশা করছি, পুলিশ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে।

