শিলিগুড়ি : মুখ্যমন্ত্রীর সফরের আগে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ সহ এক দুস্কৃতিকে গ্রেফতার করলো এনজেপি থানার পুলিশ। উত্তরকন্যা সংলগ্ন কামরাঙ্গাগুড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে শহরজুড়ে। নিরাপত্তা নিয়েও প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। শনিবার ধৃতকে জলপাইগুড়ি আদালতে তোলা হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যাক্তির নাম বিভাস দত্ত। সে এনজেপি রেল হাসপাতাল এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে শিলিগুড়ি বিভিন্ন থানায় একাধিক অপরাধ মূলক কাজের অভিযোগ রয়েছে। পুলিশের খাতায় ধৃতর কুখ্যাত অপরাধি হিসেবে নাম রয়েছে। তার কাছ থেকে একটি দেশি একনলা বন্ধুক ও একটি তাজা কার্তুজ উদ্ধার করেছে পুলিশ।
জানা গিয়েছে, ধৃত ব্যাক্তি আগ্নেয়াস্ত্র সহ উত্তরকন্যা লাগায়ো এলাকার ঘোরাঘুরি করছিল। গোপন সূত্রে খবর পেয়ে এনজেপি থানার সাদা পোষাকের পুলিশ গিয়ে তাকে গ্রেফতার করে। এদিকে, ১৯ তারিখ উত্তরবঙ্গ সফরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিলিগুড়ি নেমে তার উত্তরকন্যাতেই রাত্রিবাস করার কথা। শুধু তাই নয়, ওই এলাকায় থাকা একটি মাঠে তার সরকারি কর্মসূচী রয়েছে।
স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রীর আসার আগেই উত্তরকন্যা এলাকা থেকে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়িয়ে। পুলিশের প্রাথমিক অনুমান, কোন অপরাধ মুলক কাজ সংগঠিত করার উদ্যশ্যে ঘোরাঘুরি করছিল অভিযুক্ত। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে এনজেপি থানার পুলিশ।

