শিলিগুড়ি : শিলিগুড়ি পুর এলাকায় অম্রুত ২ জল প্রকল্পের জন্য রাজ্য বনদপ্তরের ছাড়পত্র পেল পুরনিগম। যদিও এখনো কেন্দ্রীয় বনমন্ত্রকের ছাড়পত্র মেলেনি পুরনিগমের। খুব তাড়াতাড়ি সেই ছাড়পত্র মিলবে বলে আশাবাদী মেয়র গৌতম দেব। যদিও মেয়রের কাজ নিয়ে প্রশ্ন তুলেছেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক ঘোষ।
শনিবার আম্রুত ২ প্রকল্পের কাজ নিয়ে পুরনিগমে উচ্চ পর্যায়ের বৈঠক করেন মেয়র। সেখানে গৌতম বাবু বলেন, গাজলডোবা থেকে পাইপ লাইন নিয়ে আসার জন্য শুক্রবারই বনদপতরে ছাড়পত্র মিলেছে। স্বাভাবিকভাবেই অম্রুত ২ প্রকল্পের পাইপ লাইন নিয়ে আসতে আর কোনো বাধা থাকলো না। খুব তাড়াতাড়ি কাজ শুরু হয়ে যাবে। সেখানে ব্যবহৃত হবে উন্নত মানের প্রযুক্তি।
যদিও এই প্রকল্প নিয়ে প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্যকে ক্লিনচিট দিয়েছেন বিজেপি বিধায়ক শংকর ঘোষ। তার অভিযোগ, বাম আমলেই শিলিগুড়িকে অম্রুত ২ প্রকল্পে আওয়াভুক্ত করার জন্য রাজ্যের কাছে দরবার করেছিলেন তৎকালীন মেয়র। কিন্তু গৌতম দেব তা আটকে দিয়েছিলেন। এখন ছাড়পত্র পাওয়া নিয়ে মেয়র সাধারণ মানুষকে বোকা বানানোর চেষ্টা করছেন।

