কলকাতা : গত মঙ্গল ও বুধবার আলিপুর চিড়িয়াখানায় দুটি বাঘিনীর মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও চিড়িয়াখানা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে ২৪ ঘন্টার মধ্যে দুটি বাঘিনীর মৃত্যু বয়সজনিত কারণেই হয়েছে। কিন্তু তবুও পরপর দুদিন দুটি বাঘিনীর মৃত্যুর ঘটনার উপযুক্ত তদন্ত করার জন্য তিনজন পশু চিকিৎসককে নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। জানা গেছে, হলুদ কালো ডোরাকাটা বাঘ ১৭ বছরের পায়েলের মৃত্যু হয় মঙ্গলবার । তার পরদিন অর্থাৎ বুধবার মৃত্যু হয় ২১ বছরের সাদা বাঘ রুপার। ২০১৬ সালে উড়িষ্যার নন্দনকানন থেকে আলিপুর চিড়িয়াখানায় নিয়ে আসা হয়েছিল পায়েলকে। তবে রুপার জন্ম ২০০৪ সালে এখানেই হয়েছে। দুটি বাঘেরই ময়নাতদন্তের পর পুরো বিষয়টি তদন্ত করে দেখা হবে বলে চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.

