শিলিগুড়ি: সকালে দুর্ঘটনা শিলিগুড়ি মহকুমার বাগডোগরা এশিয়ান হাইওয়ে 2 এর সন্যাসী চা বাগান এলাকায়।
আম বোঝাই একটি পিকআপ ভ্যান এবং ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল একজনের গুরুতর জখম আরো দুইজন। দুর্ঘটনার খবর পাওয়ার পর ঘটনাস্থলে ছুটে যায় বাগডোগরা থানার পুলিশ। পিকআপ ভ্যানের চালক এবং পিকআপ ভ্যানে থাকা দুজনকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে। এখানেই চিকিৎসক একজনকে মৃত বলে ঘোষণা করে, বাকি দুজনের অবস্থা আশঙ্কাজনক,চিকিৎসা চলছে। বাগডোগরা থানার পুলিশ ট্রাক এবং পিকআপটিকে রাস্তা থেকে সরিয়ে থানায় নিয়ে যায়। এই দুর্ঘটনায় রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে যায় পিকআপ ভ্যানে থাকা আম। এই সড়ক দুর্ঘটনার ফলে বেশ কিছুক্ষণের জন্য শিলিগুড়ি বাগডোগরা সড়ক অবরুদ্ধ হয়ে পড়েছিল। জানা গিয়েছে একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে পিকআপ ভ্যানটি ট্রাকের সামনে চলে আসে। আর তখনই ঘটে যায় দুর্ঘটনা
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
দুর্ঘটনা শিলিগুড়ি মহকুমার বাগডোগরা এশিয়ান হাইওয়ে 2
Next Article বন্ধ বাংলা-সিকিম লাইফ লাইন

