শিলিগুড়ি : শিলিগুড়ি পুরনিগমের ৩৭ নম্বর ওয়ার্ডের নেতাজী পল্লীতে ঘটে গেল চাঞ্চল্যকর ঘটনা। শনিবার ভোরে কুয়াতে পড়ে মৃত্যু হল পুরকর্মী সুদীপ্ত রায়ের। তিনি ওই ওয়ার্ডের মাস্টার হিসাবে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পরিবারের লোকজন তাঁকে খুঁজে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। কুয়ার পাশে একটি চেয়ার পড়ে থাকতে দেখে সন্দেহ হয়। পরে দমকল কর্মীরা ঘটনাস্থলে এসে কুয়া থেকে তাঁর দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান, যেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
মৃতের ভাই সুবেন্দু রায় জানান প্রতিদিন সকাল ছ’টার দিকে দাদা ওয়ার্ডের কাজে বেরোতেন। এদিন সকালে তাঁকে বিছানায় না দেখে ভাবলাম হয়তো বেরিয়ে গেছেন। পরে কুয়ার কাছে এলে তাকে পড়ে থাকতে দেখি। দমকল এসে কুয়ো থেকে দাদার দেহ উদ্ধার করে।
ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। তবে কীভাবে কুয়ায় পড়ে মৃত্যু হল, তা নিয়ে রহস্য দানা বেঁধেছে।

