শিলিগুড়ি : দু:সাহসিক চুরির ঘটনা ঘটল শিলিগুড়িতে। মেয়র গৌতম দেবের ৩৩ নম্বর ওয়ার্ডে থাকা একটি বাড়ির গ্রীল কেটে স্প্রে করে বাড়ির লোকেদের বেহুস করে টাকা ও মোবাইল লুঠ চালালো দুস্কৃতীরা। গুরুতর অসুস্থ অবস্থায় বাড়ির প্রত্যেক সদস্য শিলিগুড়ি জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনায় পুলিশি নিস্ক্রিয়তার অভিযোগ তুলেছেন এলাকা বাসিন্দারা। ঘটনার তদন্ত শুরু করেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ।
বুধবার ভোর রাতে এই দু:সাহসিক চুরির ঘটনা ঘটে নিউ জলপাইগুড়ি থানার অন্তর্গত তিনবাত্তি মোড় লাগায়ো সরকারি বাসট্যান্ড এলাকায়। জানা গিয়েছে, বাসস্ট্যান্ডের পেছনের দিকে থাকা জীতেন মন্ডলের বাড়িতে ঘটনাটি ঘটে। রাত আনুমানিক সাড়ে তিনটে নাগাদ বাড়ির গ্রীল কেটে ঢোকে দুস্কুতীরা। এরপর বাড়িতে থাকা জিতেনবাবুর মুদির দোকানে লুঠ চালায় তারা। দোকানের থাকা নগদ ১২ হাজার টাকা ও একটি মোবাইল ফোন নেয় তারা।
জীতেনবাবু স্ত্রী দুস্কৃতীদের আওয়াজ পেয়ে চিৎকার শুরু করে। সেই সময় দুস্কৃতীরা বাড়ির ৭ জন সদস্যকে স্পে করে অচৈতন্য করে দেয়। দুস্কৃতীরা বেড়িয়ে যাওয়ার সময় ঘরের দরজার ছিটকানি বাইরের থেকে লাগিয়ে দিয়ে চলে যায়। এদিন সকালে চুরির ঘটনাটি প্রতিবেশিরা জানতে পারলে তার ছুটে এসে পুলিশকে খবর দেন। অভিযোগ, খবর দেওয়ার ২ ঘন্টা পড়িয়ে গেলেও পুলিশের দেখা মেলেনি। বেলা ১২ টার পর তদন্তে আসে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। যেখানে ঘটনাস্থল থেকে থানার দূরত্ব মেরে কেটে ১ কিলোমিটার। এদিকে স্থানীয়রা অচৈতন্য অবস্থায় জিতেনবাবু তার স্ত্রী সহ বাড়ির ৮ জনকে উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে সেখানে তার প্রত্যেকে চিকিৎসাধীন রয়েছেন।

