শিলিগুড়ি: শহরের বুকে লাগাতার অপরাধে ক্ষুব্ধ স্বয়ং শাসকদলের ডেপুটি মেয়র রঞ্জন সরকার। নিজের ওয়ার্ড ১৫ নম্বরে ছিনতাইয়ের ঘটনায় দোষীদের গ্রেফতার করা না হলে থানার সামনে ধর্ণায় বসার হুঁশিয়ারি দিলেন তিনি। পাশাপাশি, পুলিশের নিষ্ক্রিয়তা ও শহরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও প্রকাশ্যে প্রশ্ন তুললেন ডেপুটি মেয়র।
একই সঙ্গে তিনি জানান, যদি অবিলম্বে ছিনতাইকারী ধরা না পড়ে, তবে তিনি থানার সামনে ধর্ণায় বসবেন। মানুষ বারবার নিরাপত্তাহীনতায় ভুগছেন। আর তার দায় এড়ানো যায় না।
রবিবার ভরসন্ধায় ডেপিটু মেয়রের ১৫ নম্বর ওয়ার্ডের হাকিমপাড়াতে পথাচারী মহিলার ব্যাগ ছিনতাইয়ের ঘটনা ঘটে। প্রায় ব্যাগে থাকা ২০ হাজার টাকা ও কিছু সরকারি পরিচয়পত্র খোয়া যায়। পুলিশ সূত্রে খবর, ঘটনার সিসিটিভি ফুটেজ এখনও পর্যন্ত পাওয়া যায়নি। পুরনিগমের তরফে যে সিসি ক্যামেরা বসানো হয়েছে ১৫ নম্বর ওয়ার্ডজুড়ে তার মধ্যে অধিকাংশই কাজ করছে না। এমনকি ঘটনাস্থলের কাছের সিসি ক্যামেরাটিও নষ্ট ছিল বলে পুলিশের দাবি। যদিও, কাউন্সিলরের সাফাই বৃষ্টির কারণে কিছু ক্যামেরা খারাপ হয়ে থাকতে পারে। কিন্তু তাই বলে পুলিশ নিজের দায়িত্ব এডিয়ে যেয়ে পারে না।
শাসকপক্ষের একজন জনপ্রতিনিধি নিজেই যখন পুলিশের ভূমিকায় প্রশ্ন তুলছেন, তখন স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। বিরোধীদের দাবি, যেখানে শাসকেরাও পুলিশের কাজকর্মে সন্তুষ্ট নন, সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়

