শিলিগুড়ি : মেয়রহীন পুরসভাতে মেয়ররের পদত্যাগের দাবি জানিয়ে অবস্থানে বামফ্রন্ট। এমনটা এই প্রথমবার নয়, বামেদের আন্দোলন মানেই সেদিন পুরসভাতে থাকছে না মেয়র গৌতম। কিন্তু মেয়রের অনুপস্থিতির কথা জেনেও বারবার কেন এই সময়ে আন্দোলনের পথে হাটছে বাম? শিলিগুড়ির অনিল বিশ্বাস ভবনে দলের অন্দরেই জেলা নেতৃত্বের ভুমিকা নিয়ে উঠছে বিস্তর প্রশ্ন। বামকর্মীরা প্রশ্ন তুলছেন এটা কাকতালিয় নাকি তৃণমূলের সঙ্গে বোঝাপড়া?
শিলিগুড়ি পুর নিগম পুরোপুরি ব্যর্থ। শহরের উন্নয়নের কাজকর্ম থেকে শুরু করে নাগরিক পরিষেবা সব দিকেই ব্যর্থ শিলিগুড়ি পুরনিগম। শহরের রাস্তাঘাট নালা নর্দমা থেকে শুরু করে উন্নয়নের কাজ পুরোপুরি স্তব্ধ। মেয়র গৌতম দেব শহরের উন্নয়নের কোন কাজ করছেন না। তৃণমূলের বোর্ড নানান দুর্নীতিতে ভরেছে। শুক্রবার একাধিক অভিযোগ তুলে শিলিগুড়ি পুরনিগমের সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচি এবং মিছিল করে বামেদের।
প্রাক্তন পুর ও নগর উন্নয়ন মন্ত্রী তথা প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য এদিনের মিছিলে হাঁটেন। শিলিগুড়ির হিলকার্ট রোডের সিপিআইএমপ্রাক্তণ মেয়র অশোক ভট্টাচার্য বলেন, চূড়ান্ত ব্যার্থ তৃণমূল চালিত পুরনিগম। আমরা এই বোর্ডের অপসারণ চাই।
অপরদিকে শিলিগুড়ি পুরনিগমের ডেপুটি মেয়র রঞ্জন সরকার বলেন, অশোক ভট্টাচার্য কি করেছেন? যা উন্নয়ণ সব হয়েছে তৃণমূলের আমলেই। বামেরা শহরের উন্নয়ন করতে ব্যর্থ ছিল।
কিন্তু এই বিক্ষোভ ঘিরেই সিপিএম দলের অন্দরে তৈরি হয়েছে নতুন বিতর্ক।আন্দোলনের দিন পুরসভায় উপস্থিত ছিলেন না মেয়র গৌতম দেব। বিষয়টি নিয়ে দলের নিচুতলার কর্মীদের মধ্যে তৈরি হয়েছে ক্ষোভ। উঠছে প্রশ্ন, জেলা নেতৃত্ব কি আগেই জানেন মেয়র অনুপস্থিত থাকবেন? তবু কেন এমন দিনে আন্দোলন?
তবে জেলা নেতৃত্ব এ নিয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করতে না চাইলেও অন্দরেই যে চাপের মুখে তারা পড়েছেন, তা স্পষ্ট I

