Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    উত্তরবঙ্গে বন্যা ও ভূমিধস !

    মেয়রের নির্দেশকেও কার্যত বুড়ো আঙুল দেখিয়ে নিজের অবস্থানে অনড় ৩২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তাপস চ্যাটার্জি !

    শিলিগুড়িতে বড়সড় পাচার চক্রের পর্দাফাঁস !

    Facebook YouTube X (Twitter) Instagram
    • ট্রেন্ডিং
    • ভাইরাল
    • রাজনীতি
    • অপরাধ
    • লাইফস্টাইল
    Wednesday, February 11
    Facebook YouTube X (Twitter) Instagram
    Paharia Times DigitalPaharia Times Digital
    • হোম
    • রাজ্য
      • উত্তরবঙ্গ
      • দক্ষিণবঙ্গ
    • সিকিম
    • দেশ
    • বিদেশ
    • বিনোদন
    • খেলাধুলা
    • সংস্কৃতি
    • ই-পেপার
    Subscribe
    Paharia Times DigitalPaharia Times Digital
    You are at:Home»ট্রেন্ডিং»শিলিগুড়ি ঠাকুরনগর এলাকায় দুষ্কৃতী তাণ্ডবের ঘটনায় অভিযুক্তদের সঙ্গে মেয়রের যোগসূত্র রয়েছে বলে অভিযোগ তুললেন বিজেপি বিধায়ক শংকর ঘোষ
    ট্রেন্ডিং

    শিলিগুড়ি ঠাকুরনগর এলাকায় দুষ্কৃতী তাণ্ডবের ঘটনায় অভিযুক্তদের সঙ্গে মেয়রের যোগসূত্র রয়েছে বলে অভিযোগ তুললেন বিজেপি বিধায়ক শংকর ঘোষ

    Paharia TimesBy Paharia TimesJune 23, 2025Updated:June 23, 2025No Comments2 Mins Read1 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    শিলিগুড়ি : শিলিগুড়ি ঠাকুরনগর এলাকায় দুষ্কৃতী তাণ্ডবের ঘটনায় অভিযুক্তদের সঙ্গে মেয়রের যোগসূত্র রয়েছে বলে অভিযোগ তুললেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শংকর ঘোষ। রীতিমতো সাংবাদিক বৈঠক করে ঘটনায় ইতিমধ্যে গ্রেপ্তার হওয়া বেশ কয়েকজন দুষ্কৃতীর সঙ্গে শিলিগুড়ির মেয়র গৌতম দেবের ছবি তুলে ধরে এমনটাই দাবি করেন বিধায়ক। যদিও সমস্তটাই বিধায়কের মিথ্যা অপপ্রচার বলে দাবি করেছেন মেয়র গৌতম দেব।

    ৪ দিন আগেই ডাব গ্রাম ফুলবাড়ী বিধানসভা এলাকার ঠাকুরনগরে মাফিয়া রাজ চালায় পুষ্পা গ্যাং এবং মুখিয়া গ্যাং। এই গ্যাং এর হামলায় আহত হন বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দা এবং ব্যবসায়ী। ‌এই ঘটনার প্রতিবাদে বুধবার ঠাকুরনগর এলাকায় বন্ধের ডাক দেয় স্থানীয় বাসিন্দারা। স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত পুষ্পা গ্যাং এবং মুখিয়া গ্যাং এর দুষ্কৃতীদের গ্রেফতারের দাবিতে পথ অবরোধ শুরু করেন। জনতার অবরোধ এবং বিক্ষোভে উত্তপ্ত হয়ে ওঠে এলাকার পরিস্থিতি। ‌ এরপর ঘটনার খবর পেয়ে ঠাকুরনগরে ছুটে যান ডাবগ্রাম ফুলবাড়ীর প্রাক্তন বিধায়ক তথা শিলিগুড়ির বর্তমান মেয়র গৌতম দেব। ঘটনাস্থলে গিয়ে আক্রান্ত পরিবারের সাথে কথা বলেন শিলিগুড়ির মেয়র। শিলিগুড়ির পুলিশ কমিশনার এবং নিউ জলপাইগুড়ি থানার আইসি কে নির্দেশ দেন দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। শিলিগুড়ির গ্যাঙের দাপট নিয়ে ডিজির সাথে কথা বলবেন বলেও জানিয়েছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। এরপর পুলিশ অভিযানে নেমে পুষ্পা গ্যাং এবং মুখিয়া গ্যাং এর সাতজনকে গ্রেফতার করে।

    শনিবার দুপুরে শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে সাংবাদিক বৈঠক করে শিলিগুড়ির মেয়র গৌতম দেব এর বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুললেন শিলিগুড়ির বিজেপির বিধায়ক শঙ্কর ঘোষ। ‌ এই ঘটনায় গ্রেপ্তার হওয়া পুষ্পা গ্যাং এবং মুখিয়া গ্যাং এর দুষ্কৃতিদের সাথে শিলিগুড়ির মেয়রের ছবি এবং তৃণমূল নেতা-নেত্রীদের ছবি দেখিয়ে সাংবাদিক বৈঠক করে শংকর ঘোষ অভিযোগ করেন, তৃণমূলের মদতে গ্যাংগুলি চলছে শহরে। দুষ্কৃতিদের সাথে শিলিগুড়ির মেয়রের যোগসূত্র রয়েছে।

    তবে শঙ্করের এই অভিযোগ নিয়ে শিলিগুড়ির মেয়র গৌতম দেবের সাফ কথা, ওর কথার উত্তর দিতে চাই না। আমি ডাবগ্রাম ফুলবাড়িতে নির্বাচনে হেরে যাওয়ার পর থেকে ওই এলাকাতে যাইনি। সমস্ত অভিযোগ মিথ্যা ও অপপ্রচার।

    goutam deb sankar ghosh siliguri mayor goutam deb
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleশিলিগুড়ি পুর এলাকায় অম্রুত ২ জল
    Next Article ভয়াবহ সড়ক দুর্ঘ**টনা
    Paharia Times
    • Website

    Your authentic source for the latest news. Stay tuned for updates.

    Related Posts

    উত্তরবঙ্গে বন্যা ও ভূমিধস !

    October 7, 2025

    মেয়রের নির্দেশকেও কার্যত বুড়ো আঙুল দেখিয়ে নিজের অবস্থানে অনড় ৩২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তাপস চ্যাটার্জি !

    September 27, 2025

    শিলিগুড়িতে বড়সড় পাচার চক্রের পর্দাফাঁস !

    September 25, 2025

    Comments are closed.

    PTBanner
    সেরা খবর

    শিলিগুড়িতে বাড়ছে পথ কুকুরের দাপট, তিন মাসে কামড় খেয়েছেন ৫৩১১

    August 20, 2025111 Views

    যানজট রুখতে নয়া বাসস্ট্যান্ডের অনুমোদন রাজ্যের

    August 6, 202547 Views

    শিল্পপতিরা গদ্দার-স্বার্থপর, সোশ্যাল মিডিয়ায় তৃণমূল নেতার পোস্ট ঘিরে বিতর্ক

    May 21, 202540 Views

    শান্তিনগর বউবাজার এলাকায় প্রাতভ্রমণে বেরিয়ে মহিলার গলা থেকে সোনার চেন ছিনতাই, চাঞ্চল্য এলাকায়

    June 26, 202532 Views
    মিস করবেন না
    উত্তরবঙ্গ October 7, 2025

    উত্তরবঙ্গে বন্যা ও ভূমিধস !

    শিলিগুড়ি :  উত্তরবঙ্গে বন্যা ও ভূমিধসের জেরে যখন কমপক্ষে ২৩ জনের মৃত্যুর খবর আসছে, সেই…

    মেয়রের নির্দেশকেও কার্যত বুড়ো আঙুল দেখিয়ে নিজের অবস্থানে অনড় ৩২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তাপস চ্যাটার্জি !

    শিলিগুড়িতে বড়সড় পাচার চক্রের পর্দাফাঁস !

    শহরে নিষিদ্ধ প্লাস্টিক ক্যারিব্যাগের বিরুদ্ধে অভিযান চালিয়ে বড় সাফল্য

    যুক্ত থাকুন
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram

    Subscribe to Updates

    Get the latest creative news from SmartMag about art & design.

    PTBanner
    About Us
    About Us

    Your authentic source for the latest news. Stay tuned for updates.

    We value your feedback.

    Email Us: info@pahariatimes.com
    Contact: +1-320-0123-451

    Facebook YouTube
    আমাদের পছন্দ

    উত্তরবঙ্গে বন্যা ও ভূমিধস !

    মেয়রের নির্দেশকেও কার্যত বুড়ো আঙুল দেখিয়ে নিজের অবস্থানে অনড় ৩২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তাপস চ্যাটার্জি !

    শিলিগুড়িতে বড়সড় পাচার চক্রের পর্দাফাঁস !

    সব থেকে জনপ্রিয়

    প্রশাসনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ পুরনিগমের পরিষদীয় নেতা মুন্সী নুরুল ইসলাম

    May 30, 20250 Views

    পুলিশ দুজনকে গ্রেফতার করে দুই কেজি ৩০০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার

    May 31, 20250 Views

    লাচেনে ভয়াবহ ভূমিধস ভারতীয় সেনা শিবির ক্ষতিগ্রস্ত

    June 2, 20250 Views
    © 2026 Paharia Times. All rights reserved by Paharia Times.
    • Home
    • About us
    • Get In Touch
    • Disclaimer
    • Privacy Policy
    • Terms & Conditions

    Type above and press Enter to search. Press Esc to cancel.