জলপাইগুড়ি : জলপাইগুড়ির ময়নাগুড়িতে এটিএম লুট কান্ডে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ এর হাতে গ্রেফতার ২। এটিএম লুটের ৫৪ লাখ টাকার মধ্যে তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে ১৫ লাখ টাকা। রবিবার ভোররাতে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভোরের আলো থানার পুলিশ ও গাজোলডোবা আউটপোস্টের পুলিশ বৈকন্ঠপুর জঙ্গলে তল্লাশি চালিয়ে ওই দুই জনকে গ্রেফতার করেছে। শিলিগুড়ির পুলিশ সূত্রে জানা গিয়েছে বাকিদের খোঁজে চলছে তল্লাশি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম আশালুপ খান ও সামশের খান। এরা হরিয়ানা ও বিহারের বাসিন্দা শনিবার শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের তাড়া খেয়ে বৈকুন্ঠপুর জঙ্গলে গাড়ি রেখে পালিয়ে ছিল দুষ্কৃতীরা। এরপরই পুলিশ বনবিভাগের যৌথ তল্লাসিতে সাফল্যতে ধরা পড়ে দুস্কৃতীরা। যদিও বাকিরা পালিয়ে যেতে সক্ষম হয়েছে। ধৃতরা বেসরকারি নিরাপত্তা রক্ষী কিবা এটিএমে অর্থ ঢালার কাজে কোথাও ছিল কিনা খতিয়ে দেখছে পুলিশ। বর্তমানে ধৃত দুই দুষ্কৃতিকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। এদিন দুজনকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হবে।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
এটিএম লুট কান্ডে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ এর হাতে গ্রেফতার ২
Previous Articleগুজরাট ভয়াবহ বিমান দূর্ঘটনা আমেদাবাদে
Next Article রোগী চাপে নাজেহাল উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল

