শিলিগুড়ি : গত শনিবার শিলিগুড়ির হিলকার্ট রোডে একটি সোনার দোকানে চুরির ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। দোকানে সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তকে চিহিন্ত করে গ্রেফতার করে পানিট্যানকি ফাড়ির পুলিশ। ধৃতের নাম অভিজিৎ ভৌমিক। ধৃতের বাড়ি প্রধাননগর থানা এলাকায়। শিলিগুড়ির হায়দার পাড়া এলাকায় ঘর ভাড়া নিয়ে থাকতো সে। শনিবার রাতে তাকে গ্রেফতার করে পুলিশ।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.

