শিলিগুড়ি: প্রশাসনিক বৈঠকে রঙ দেখেন রাজ্যের প্রশাসনিক প্রধান। ডাকা হয়না বিরোধী জনপ্রতিনিধিদের। প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী কার্যত সার্কাসে পরিণত করেন।এমনটই অভিযোগ করলেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শংকর ঘোষ।
রবিবার সকালে শহরের ৩ নং ওয়ার্ডে সরাসরি শংকর জনসংযোগ অনুষ্ঠান করেন বিধায়ক। ওয়ার্ডের বাসিন্দাদের হাতে গীতা তুলে দিয়ে তাদের সমস্যার কথা শোনেন তিনি। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যে সবক্ষেত্রে বিরোধীদের বঞ্চনার অভিযোগ তোলেন তিনি।
শংকরবাবুর অভিযোগ, রাজ্যের মুখ্যমন্ত্রী কয়েকদিন আগে শিলিগুড়িতে প্রশাসনিক বৈঠক করেন। যেটা কার্যত সার্কাস। সেখানে নিজের দলের প্রতিনিধিদের ডাকা হয়েছে। কিন্তু আমি বা দার্জিলিং সাংসদ রাজু বিষ্ট ডাকা হয়নি। শুধু এক্ষেত্রেই নয়, বিধায়ক তহবিল থেকে একাধিক কাজের টাকা দেওয়া হলেও তা ছাড়ছে না জেলা প্রশাসন।
যদিও, শংকরের এই অভিযোগ আমল দিতে চায়না তৃণমূল। মেয়র গৌতম দেবের মানুষের সাথে চলো অনুষ্ঠান দেখে ভোটের রাজনীতি করতে মাঠে নেমেছে বলে কটাক্ষ্য করেছেন তৃণমূল নেতা বেদব্রত দত্ত।

