শিলিগুড়ি : সোমবার তিস্তাপল্লি পরিদর্শন করলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। কথা বললেন সদ্য জমির পাট্টা পাওয়া পরিবারগুলির সাথে। এবারের উত্তবঙ্গ সফরে এসে তিস্তা পাড়ের লালটং চমকডাঙ্গি গ্রাম মাজুয়া বস্তির ১৩১ জন পরিবারের হাতে পাট্টা তুলে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে তিনি ওই বস্তির নতুন নাম দেন তিস্তাপল্লি। গতবছর তিস্তার গ্রাসে চলে গিয়েছিল গোটা গ্রাম। এদিন গ্রাম পরিদর্শন করে মেয়র বলেন, খুব দ্রুত ঘরহারাদের রাজ্যের বাংলার বাড়ি প্রকল্পে নিজস্ব বাড়ি তৈরি করে দেওয়া হবে। আগামী মাসের মধ্যে প্রকল্পের প্রথম কিস্তির টাকা চলে আসবে। এদিকে পুনর্বাসনের ব্যবস্থা হওয়ায় খুশি গ্রামবাসীরা।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
তিস্তাপল্লি পরিদর্শন করলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব
Previous Articleবৈকুন্ঠপুর জঙ্গল লাগোয়া এলাকায় একের পর এক হাতির হানা
Next Article শহরজুড়ে সরকারি জমি দখলের বিরুদ্ধে চলছে অভিযান

