শিলিগুড়ি: সোমবার শিলিগুড়িতে উত্তরবঙ্গ বাণিজ্য সম্মেলনে রাজ্যের শিল্প ও বাণিজ্য ক্ষেত্রে উত্তরবঙ্গের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্থানীয় ব্যবসায়ী, শিল্পপতি এবং প্রশাসনিক কর্তাব্যক্তিদের সঙ্গে বৈঠকে অংশ নেন তিনি। মুখ্যমন্ত্রী জানান, উত্তরবঙ্গের অর্থনৈতিক বিকাশ ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে রাজ্য সরকার একাধিক প্রকল্প ও বিনিয়োগ পরিকল্পনা গ্রহণ করছে। উত্তরবঙ্গের উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “এই অঞ্চলকে আমরা আলাদা করে গুরুত্ব দিচ্ছি। পরিকাঠামো, পর্যটন ও কৃষিভিত্তিক শিল্পে বিশেষ জোর দেওয়া হবে।”
মুখ্যমন্ত্রীর ঘোষণা:
- ৬ টি নতুন বিলাসবহুল বাস উত্তরবঙ্গ থেকে দীঘা যাতায়াতের জন্য |
- ১০ একর জমিতে বিশ্বমানের কনভেনশন সেন্টার মাটিগাড়ায় |
- বাগডোগরায় 4 একর জমিতে হোটেল |
- ময়নাগুড়ি এর কাছে জল্পেশে ৫ কোটি টাকায় স্কাইওয়াক চালু |
- ৮ একর জমিতে লজিস্টিক হাব |
- শিলিগুড়ির ওয়েবেল পার্কে ডেটা সেন্টার |

